জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ও সরকারি ছুটির সময়

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংযুক্ত আরব আমিরাত পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। চলতি বছর এই উৎসবকে কেন্দ্র করে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা জানিয়েছে, আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ চাঁদ দেখা অনুযায়ী আগামী ১৮ মে শুরু হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পালন করা হয়। আরাফাত দিবসে হজের প্রধান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।
এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে, এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।
সূত্র: খালিজ টাইমস
বিজ্ঞাপন








