হঠাৎ নরম হলো ইরান, পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। পাকিস্তানের উত্থাপিত একটি প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে ইরান।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তাবটি নিয়ে তেহরান ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানান। একই সঙ্গে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খোলা রাখার আহ্বানও জানান তিনি।
পাকিস্তানের মতে, চলমান কূটনৈতিক উদ্যোগগুলো আশাব্যঞ্জক এবং এগুলোকে স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের ধারণা, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটিই এখন নজরে রয়েছে।








