Logo

১০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১২:১৬
১০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন ১০ দফা শান্তি পরিকল্পনা সামনে এনেছে ইরান। আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই প্রস্তাবকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, পরিকল্পনার মূল লক্ষ্য হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ আদায় এবং জাতিসংঘের মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তি নিশ্চিত করা।

প্রস্তাবে হরমুজ প্রণালীর জন্য নিয়ন্ত্রিত নৌ চলাচল ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে, যা ইরানের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি যুদ্ধ বন্ধ, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং সব পক্ষের আক্রমণ বন্ধ রাখার শর্তও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনীকে তাদের সব ঘাঁটি থেকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি বিশেষ প্রোটোকল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ইরানের প্রভাব বজায় থাকে।

ইরানের দাবি অনুযায়ী, ক্ষতিপূরণ পরিশোধ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে থাকা সম্পদ মুক্ত করার বিষয়গুলোও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। এসব শর্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদনের কথাও বলা হয়েছে।

ইরান মনে করছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরতে পারে। আলোচনার অগ্রগতির ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ধাপে চূড়ান্ত চুক্তির দিকে এগোনো সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD