ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে।
বিজ্ঞাপন
ঘোষণার গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে—
১. দুই সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে সব ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়।
বিজ্ঞাপন
৩. তাদের পক্ষ থেকে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলা স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছিল।
৪. এর বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালি দ্রুত ও নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে।
৫. যুদ্ধবিরতিকে দ্বিপাক্ষিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুদ্ধবিরতি চুক্তিকে বড় বিজয় বলছে ইরান
৬. ইসরায়েলের ভূমিকা বা অংশগ্রহণ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, যদিও দেশটি ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
৭. যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পক্ষ থেকে একটি কার্যকর ১০ দফা প্রস্তাব এসেছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
৮. এই দুই সপ্তাহ সময় চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সুযোগ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
৯. ট্রাম্পের ভাষায়, দীর্ঘদিনের এই সংকট এখন সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে।
এই ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রধান আলোচ্য বিষয়।








