Logo

যুদ্ধবিরতি ‘ভুল’ ছিল, ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি: ইসরায়েলি মন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৫:৩৫
যুদ্ধবিরতি ‘ভুল’ ছিল, ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি: ইসরায়েলি মন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রভাবশালী লিকুদ পার্টির সদস্য ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি।

বিজ্ঞাপন

একটি রেডিও সাক্ষাৎকারে চিকলি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানকে ছাড় দেওয়া সঠিক হয়নি এবং এই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে নেওয়া উচিত ছিল। তিনি উল্লেখ করেন, জাপান সাম্রাজ্য ও নাৎসি জার্মানির মতো শক্তিগুলোকে যেভাবে পরাজিত করা হয়েছিল, ইরানকেও একইভাবে কঠোর কৌশলে মোকাবিলা করা দরকার ছিল।

চিকলি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে জানান, এই শান্তি প্রক্রিয়ার সফলতার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের ভেতরেই ভিন্নমত এবং কড়া অবস্থান নেতানিয়াহু প্রশাসনের ওপর নতুন চাপ সৃষ্টি করছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD