Logo

উত্তেজনার মাঝে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৫:৪৭
উত্তেজনার মাঝে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরুর পর এটি দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

বিজ্ঞাপন

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় বর্তমান পরিস্থিতি ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে মতবিনিময় হয়েছে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় প্রাসঙ্গিক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি চলমান সংঘাত প্রশমনের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা তাদের রণতরী, যুদ্ধবিমান এবং সৈন্যরা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তি পুরোপুরি মানা না হলে ইরানকে ভয়াবহ হামলার সম্মুখীন হতে হবে, যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ ইরানের আশপাশে অবস্থান করবে, এবং প্রয়োজনে আগের চেয়ে বড় ও শক্তিশালী হামলা চালানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র না রাখা এবং হরমুজ প্রণালিকে খোলা ও নিরাপদ রাখার বিষয়গুলোতে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD