আল-আকসা মসজিদের ‘মাস্টার’ দাবি করলেন ইসরায়েলি মন্ত্রী

দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির নিজেকে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের ‘মাস্টার’ হিসেবে দাবি করেছেন। রোববার তিনি দখলকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানে যান, যেটিকে ইসরায়েল ‘টেম্পল মাউন্ট’ নামে উল্লেখ করে।
বিজ্ঞাপন
তিনি আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। এর আগে চুক্তি অনুযায়ী, সেখানে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা নিষিদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে ওই নিয়ম ভাঙার অভিযোগ উঠছে।
আল-আকসা পরিদর্শনের সময় বেন গিভির বলেন, “আজ মনে হচ্ছে আমি এই স্থানের মালিক।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন যাতে সেখানে আরও ইহুদিদের প্রবেশের সুযোগ বাড়ানো হয় এবং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি দাবি করেন, আগের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তার ভাষায়, কিশোর বয়সে সেখানে গেলে ভয়ে থাকতে হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
তার দাবি, আগে ইহুদিদের সেখানে কঠোর নজরদারির মধ্যে থাকতে হতো, তবে এখন পরিস্থিতি তুলনামূলকভাবে পরিবর্তিত হয়েছে।
বিজ্ঞাপন
তার এই মন্তব্য ও আচরণের নিন্দা জানিয়েছে জর্ডান। বর্তমানে আল-আকসা প্রাঙ্গণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জর্ডানের ওয়াকফ বোর্ড।
সূত্র: টাইমস অব ইসরায়েল








