Logo

হরমুজ প্রণালিতে জাহাজ আটকের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৯:২৯
হরমুজ প্রণালিতে জাহাজ আটকের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

আলোচনায় অগ্রগতি না হওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, এই জলপথে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করা হবে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যাতায়াতকারী যেসব জাহাজ ইরানকে কোনো ধরনের টোল প্রদান করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ অবৈধভাবে টোল দেবে, তাদের সমুদ্রপথে নিরাপদ চলাচলের সুযোগ দেওয়া হবে না।

ট্রাম্পের এ ঘোষণার পর বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD