Logo

লেবাননে ইসরায়েলি হামলায় আরও চারজন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১১:২৬
লেবাননে ইসরায়েলি হামলায় আরও চারজন নিহত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান এ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্ত অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব এই এলাকাকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD