ইসরায়েলের পরবর্তী নতুন শত্রু হতে পারে তুরস্ক: হাকান ফিদান

তুরস্ককে ভবিষ্যতে নতুন শত্রু হিসেবে ঘোষণা করতে পারে ইসরায়েল—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে, ইরানের পর এবার তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিতে পারে ইসরায়েল।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল হয়তো ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে উপস্থাপন করতে চাইছে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকে থাকতে পারে না।”
ফিদান আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে, যদিও সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। তবে কূটনৈতিকভাবে সমঝোতার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র : আনাদোলু








