Logo

চীনের জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৫:১৭
চীনের জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যের ভিত্তিতে বিবিসি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের সময় কয়েকজনকে ভবনের ছাদে আটকা পড়তেও দেখা গেছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয় এই শহরে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকারীরা দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হলেও আহতের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় সংরক্ষিত দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

সিনহুয়ার তথ্য অনুযায়ী, এ ঘটনায় কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর থেকে চীনজুড়ে বহুতল ভবনে অগ্নিনিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD