Logo

ইরান যুদ্ধে মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফের সতর্কতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৫
ইরান যুদ্ধে মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফের সতর্কতা
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সংঘাত আরও তীব্র হলে এবং জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, যুদ্ধ পরিস্থিতি ও তেলের বাজারের ওপর ভিত্তি করে তিনটি সম্ভাব্য অর্থনৈতিক চিত্র সামনে এসেছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে বারবার বিঘ্ন ঘটলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশ থেকে কমে ২ শতাংশে নেমে যেতে পারে। একই সঙ্গে ২০২৬ সালে তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে ১১০ ডলার এবং ২০২৭ সালে ১২৫ ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

মধ্যম পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ২০২৬ সালে তেলের গড় দাম ১০০ ডলার এবং ২০২৭ সালে ৭৫ ডলার থাকতে পারে। এতে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ থেকে কমে ২.৫ শতাংশে নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

তুলনামূলক ভালো পরিস্থিতিতে সংঘাত দ্রুত শেষ হলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তেলের বাজার স্বাভাবিক হতে পারে এবং বছরে গড়ে দাম ৮২ ডলারের আশপাশে স্থিতিশীল থাকতে পারে।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ের গুরিঞ্চাস বলেন, জ্বালানি বাজারে অনিশ্চয়তা এবং সংঘাতের স্থায়ী সমাধান না থাকায় বর্তমানে মধ্যম বা প্রতিকূল পরিস্থিতিই সবচেয়ে সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD