ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দফায় দফায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। গোষ্ঠীটির দাবি, তাদের যোদ্ধারা স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোকে লক্ষ্য করে রকেট হামলা পরিচালনা করে।
বিজ্ঞাপন
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা গেলেও বাকিগুলো খোলা এলাকায় গিয়ে পড়ে।
এছাড়াও পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হানে। পাশাপাশি দক্ষিণ লেবাননের ক্বাইলাহ শহরেও বিমান হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়, কাদমুস, আনসারিয়াহ, বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, ক্বাইলাহ, জিবকিন এবং ইয়াতারসহ একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ফলে সীমান্তবর্তী অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।








