Logo

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৬, ১৪:৪২
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান ও চিত্রলসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী কম্পন টের পাওয়া যায়।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) সকালের দিকে এই ভূমিকম্পটি ঘটে। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকায়। এটি ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত পাকিস্তানের কোথাও থেকে কোনো ধরনের প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভৌগোলিকভাবে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ হিসেবে পরিচিত। এর আগেও চলতি এপ্রিল মাসের শুরুতে দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। তার আগে ফেব্রুয়ারিতে আরও একটি ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সূত্র : জিও নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD