ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমালা হ্যারিস

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমালা হ্যারিস বলেন, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা মার্কিন জনগণের প্রত্যাশা নয়। তার ভাষায়, এই সংঘাত যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য ঝুঁকি তৈরি করেছে এবং দেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্টে তিনি দেশটির প্রশংসা করেন।
বিজ্ঞাপন
ওই পোস্টে ট্রাম্প বলেন, কেউ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা কীভাবে জিততে হয় তা জানে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র হিসেবে ইসরায়েল সাহসী, দৃঢ় এবং সংকটময় পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও ইসরায়েলের প্রতি তার সমর্থন অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি








