Logo

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে সহায়তা করতে চায় রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৫:০৫
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে সহায়তা করতে চায় রাশিয়া
ছবি: সংগৃহীত

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তা করতে পারে বলে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

শিল্পবিষয়ক টেলিগ্রাম চ্যানেল স্ত্রানা রোসাটমের বরাতে এ খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি বিভাগ। লিখাচেভ বলেন, প্রযুক্তিগত দিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তিতে আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এ ধরনের কাজে রাশিয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে ইরানের অনুরোধে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে রাশিয়া সহযোগিতা করেছিল এবং ভবিষ্যতেও একই ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত।

বিজ্ঞাপন

এদিকে দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তেহরান প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে এই দাবি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের মার্চের শুরুতে রোসাটম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেয় এবং সেখানে চলমান নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD