মানুষ পছন্দ করুক বা না করুক, ইসরায়েল যুক্তরাষ্ট্রের মহান মিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, দেশটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রমাণিত হয়েছে। খবর জানিয়েছে বিবিসি।
বিজ্ঞাপন
ট্রাম্প পোস্টে ইসরায়েলের জনগণকে “সাহসী, বীর, বিশ্বস্ত ও বুদ্ধিমান” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সংকট ও চাপের সময় অনেক দেশ যেখানে নিজেদের অবস্থান বদলে ফেলে, সেখানে ইসরায়েল দৃঢ়ভাবে লড়াই করে এবং বিজয় অর্জন করতে জানে।
এ ছাড়া তিনি কিছু ভিডিও শেয়ার করেন, যেখানে ইরানের অভ্যন্তরে দেয়ালে ট্রাম্পের কাছে সাহায্য চেয়ে লেখা দেখা যায়। পাশাপাশি বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিক্ষোভের দৃশ্যও ওই ভিডিওগুলোর মধ্যে ছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান-সংক্রান্ত সংঘাতে জড়িয়ে ফেলেছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
কমালা হ্যারিস আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ এই ধরনের সংঘাত চায় না। তার অভিযোগ, ট্রাম্প বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের বিষয়টি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন।
সূত্র: বিবিসি








