Logo

তামিলনাড়ুতে কারখানা বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৪
তামিলনাড়ুতে কারখানা বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বিজ্ঞাপন

রোববার বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই পুরো কারখানাটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

বিজ্ঞাপন

ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ চারটি পৃথক তদন্ত দল গঠন করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD