Logo

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন, ফিরছে স্বস্তি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৯:১২
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন, ফিরছে স্বস্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনাকে ঘিরে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। তবে পরিস্থিতির পরিবর্তনে পরদিনই বাজারে এর বিপরীত চিত্র দেখা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের মে মাসের ফিউচারস মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখা দিয়েছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে এশিয়ার শেয়ারবাজারেও আংশিক ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির আশায় বিনিয়োগকারীদের আস্থাও কিছুটা ফিরে আসছে, যা সামগ্রিকভাবে বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD