Logo

হরমুজ প্রণালি মুক্ত করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৩
হরমুজ প্রণালি মুক্ত করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং নিরাপত্তা নিশ্চিতের উপায় খুঁজতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠক দুই দিনব্যাপী চলবে।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নিচ্ছে প্রায় ৩০টির বেশি দেশের প্রতিনিধিরা। এতে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত সপ্তাহে একাধিক দেশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ব্রিটেন-ফ্রান্স নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী।

খবর অনুযায়ী, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই প্রস্তাবিত মিশনে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। সাম্প্রতিক এক ভার্চ্যুয়াল বৈঠকে এসব দেশের অংশগ্রহণের পরই লন্ডনে সরাসরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ওই অনলাইন সম্মেলনের ধারাবাহিকতায়ই এই আয়োজন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, এই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন দিয়ে একটি যৌথ কৌশল তৈরি করা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD