মার্কিন বাহিনীর জন্য হরমুজ প্রণালিকে ‘কবরস্থানে’ পরিণত করা হবে

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে ‘জলদস্যুতা’ বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি এই প্রণালিকে মার্কিন বিমানবাহী রণতরী ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বের একমাত্র ‘সামরিক জলদস্যু শক্তি’ হিসেবে দেখা যায়, যাদের বিমানবাহী রণতরী রয়েছে। তার দাবি, এই ধরনের শক্তিকে মোকাবিলার সক্ষমতা ইরানের রয়েছে।
তিনি আরও দাবি করেন, গত মাসে ইরানের ভূখণ্ডে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা তাদের সামরিক সক্ষমতার প্রমাণ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, তাদের রণতরী ও বাহিনীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
বিজ্ঞাপন
এদিকে আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। একই সঙ্গে দাবি করা হয়, মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিভিন্ন দেশ—বিশেষ করে চীন, রাশিয়া ও ইউরোপের অবস্থানেও পরিবর্তন দেখা যাচ্ছে।
আরও পড়ুন: লেবানন থেকে ইসরায়েলে একাধিক রকেট নিক্ষেপ
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে এখন কঠিন সামরিক পদক্ষেপ অথবা ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির মধ্যে যেকোনো একটি পথ বেছে নিতে হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, আল জাজিরা








