হরমুজ প্রণালিতে ঢুকলে মার্কিন বাহিনীর ওপর হামলা করা হবে

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মার্কিন নৌ-মিশন চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে এই জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
এছাড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, কোনো বিদেশি বাহিনী—বিশেষ করে মার্কিন সেনারা—হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।








