মুখ্যমন্ত্রী হতে থালাপতি বিজয়কে যে শর্ত দিল কংগ্রেস

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে। ২৩৪ আসনের এই পরিষদে দলটি একাই পেয়েছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ১১৮ হওয়ায় এখনো ছয়টি আসনের ঘাটতি রয়ে গেছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে সমর্থন জোগাড়ে ভারতীয় কংগ্রেসসহ একাধিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে টিভিকে। বুধবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, কংগ্রেস স্পষ্ট শর্ত দিয়েছে—তাদের সমর্থন পেতে হলে বিজেপি বা বিজেপি-সমর্থিত কোনো দলের সঙ্গে জোট করা যাবে না।
আরও পড়ুন: হঠাৎ কেঁপে উঠল পশ্চিম ইরান
অন্যদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, থালাপতি বিজয়ের দলের নেতারা এআইএডিএমকের প্রধান ইদাপ্পাদি কে. পালানিস্বামীর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। এই দলটি আগে বিজেপির মিত্র ছিল। ওই বৈঠকের পরই কংগ্রেস তাদের অবস্থান আরও পরিষ্কার করে জানায়, বিজেপি সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে জোটে গেলে তারা টিভিকে-কে সমর্থন দেবে না।
বিজ্ঞাপন
তামিলনাড়ুতে কংগ্রেস পেয়েছে ৫টি আসন। এই আসনগুলো টিভিকে-র সঙ্গে যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়ায় ২১৩-এ। তবে থালাপতি বিজয় দুই আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে। ফলে টিভিকে-র আসন কমে দাঁড়াবে ২০৭-এ এবং কংগ্রেসের ৫টি আসন যোগ হলে মোট সংখ্যা হবে ২১২।
এই হিসাব অনুযায়ী সরকার গঠনের জন্য তাদের এখনো আরও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সে লক্ষ্যে টিভিকে ইতোমধ্যে ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সঙ্গেও আলোচনা শুরু করেছে। এসব দলের সমর্থন পেলে থালাপতি বিজয়ের জন্য সরকার গঠন সহজ হয়ে যাবে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি








