Logo

দুই দশক পর প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুন, ২০২৬, ১৬:৫৭
দুই দশক পর প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই দশক পর প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী পদে ক্ষুদ্র, মাঝারি ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান সেওংসুককে মনোনয়ন দিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদের অনুমোদন পেলে হান সেওংসুক গত ২০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক জানান, হান সেওংসুক এর আগে দেশটির অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান নাভারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রূপান্তরের পথে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দ্রুত বিকাশমান সেমিকন্ডাক্টর শিল্প এবং রপ্তানিনির্ভর অর্থনীতির সুফল যাতে সমাজের সব স্তরে পৌঁছে যায়, সে লক্ষ্যে কাজ করবেন মনোনীত প্রধানমন্ত্রী। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন।

দক্ষিণ কোরিয়ার শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত প্রশাসনিক ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন। তবে সরকারের নীতিনির্ধারণ ও সমন্বয় কার্যক্রমেও এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD