হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (৯ জুন)।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুইজন ক্রু সদস্য ছিলেন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে নামানো হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ বা সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলা শুরু হয়। ওই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।
সূত্র: নিউইয়র্ক টাইমস








