Logo

৪,৩৯৯ দিন ক্ষমতায়, নেহরুর রেকর্ড ছাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৩:০২
৪,৩৯৯ দিন ক্ষমতায়, নেহরুর রেকর্ড ছাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ভারতের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থেকে তিনি দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-এর দীর্ঘদিন ক্ষমতায় থাকার রেকর্ড।

বিজ্ঞাপন

এই মাইলফলক ঘিরে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ভারতের উন্নয়ন ও অগ্রযাত্রায় মোদির দীর্ঘদিনের নেতৃত্ব ও জনসেবার প্রতিফলন এই অর্জন। তিনি বলেন, এই সাফল্য কয়েক দশকের নিবেদিত রাজনৈতিক নেতৃত্বের শক্ত প্রমাণ।

বিজ্ঞাপন

মার্কিন সিনেটর জন করনিনও মোদিকে অভিনন্দন জানিয়ে তার মেয়াদকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, টানা তিনটি নির্বাচনী ম্যান্ডেটের মাধ্যমে ১৪০ কোটির বেশি মানুষের আস্থা অর্জন করে মোদি এই রেকর্ড গড়েছেন। তার শাসনামলে দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের উন্নয়ন, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা জানান তিনি।

প্রতিবেশী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও মোদিকে শুভেচ্ছা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা শুধু রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত নয়, বরং একটি দেশের নীতি ও উন্নয়ন ধারায় ধারাবাহিকতার প্রতিফলনও বটে। মোদির এই রেকর্ড সেই ধারাবাহিকতারই একটি নতুন উদাহরণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD