Logo

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, তিন ভারতীয় নাবিক নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন, ২০২৬, ১৩:৫৭
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, তিন ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত বুধবার জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রথমে নিখোঁজ থাকা ওই তিন নাবিকের মৃত্যুর বিষয়টি পরে নিশ্চিত করেছেন ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেত্তেবেল্লো নামের ওই ট্যাংকারটি হামলার সময় ওমানের সোহর বন্দর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

পালাওয়ের পতাকাবাহী ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। ঘটনার পর জাহাজ থেকে জরুরি সহায়তার আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক বার্তায় জানায়, জাহাজে থাকা ২৪ ভারতীয়র মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নৌ-অবরোধ কার্যক্রম চালাচ্ছে। এর অংশ হিসেবে কিছু জাহাজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে হামলা চালিয়ে অচল করা হচ্ছে। এই ট্যাংকারটিও ওই পরিস্থিতির মধ্যেই হামলার শিকার হয়।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে সংঘাতে রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিন ধরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD