৬ তলা থেকে ছয় মাসের সন্তানকে নিয়ে মায়ের লাফ, অতঃপর...

ভারতের হায়দরাবাদে আত্মহত্যার উদ্দেশ্যে ছয় মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দিয়েছেন এক নারী। মর্মান্তিক এ ঘটনায় মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি। এমনকি তার গুরুতর কোনো আঘাতও লাগেনি বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) হায়দরাবাদের মিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, ইসা শাহু ওপর থেকে পড়ে সরাসরি মাটিতে আছড়ে পড়েন। তবে শিশুটি মাটিতে পড়ার আগে একটি বেড়ার ওপর পড়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে তার আঘাত গুরুতর হয়নি।
বিজ্ঞাপন
নিহত নারীর নাম ইসা শাহু (৩৭)। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও স্বামী ও দুই সন্তানকে নিয়ে হায়দরাবাদে বসবাস করতেন। যে শিশুটিকে নিয়ে তিনি লাফ দেন, তার বয়স মাত্র ছয় মাস। এছাড়া পরিবারের আরেক সন্তানের বয়স আট বছর।
এর পরে সেখানকার বাসিন্দারা দ্রুত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি আশঙ্কামুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, তিনি বেশ কয়েক মাস ধরে তীব্র অনিদ্রা, দুশ্চিন্তা এবং সন্তান প্রসব-পরবর্তী মানসিক অবসাদে (পোস্টপার্টাম ডিপ্রেশন) ভুগছিলেন।
যখন তিনি কোলের সন্তানকে নিয়ে লাফ দেন তখন বাড়িতে অন্য সদস্যরা ছিলেন। শুক্রবার দুপুর ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ইসা ও তার স্বামী দুজনই বেসরকারি চাকরি করতেন এবং অ্যাপার্টমেন্টে থাকতেন। এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ইসার আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশীরা।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








