Logo

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন, ২০২৬, ১৮:৪৫
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটছে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে বিটিভি, সময় টিভিও স্পোর্টসে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ওঠার পথটা সহজ ছিল না ব্রাজিলের জন্য। টানা তিনজন কোচের অধীনে দলটি নানা সংকটে পড়েছিল। তবে কার্লো আনচেলত্তির আগমনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবুও শীর্ষ ফেভারিটদের তালিকায় এবার খুব বেশি আলোচনায় নেই সেলেসাওরা। এতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তুলনামূলক কম চাপ নিয়েই মাঠে নামছে দলটি। গত দুই বিশ্বকাপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এবার ২৪ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েছে।

আরও পড়ুন:

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে কোচিং স্টাফরা আদর্শ ফরমেশন খুঁজে বের করার চেষ্টা করেন। তবে এখনো পর্যন্ত মূল একাদশ নিয়ে পুরোপুরি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ঠিক আগে ওয়েসলিকে হারিয়েছে ব্রাজিল। তার বদলে নেওয়া হয়েছে মিডফিল্ডার এডারসনকে। তার মূল একাদশে জায়গা পাওয়ার সুযোগ কম। এছাড়া নেই নেইমার। ব্রাজিলিয়ান ফুলব্যাক ওয়েসলি ইনজুরিতে ছিটকে যাওয়ায় সেন্টার ব্যাক দানিলো ও ইবানেজ ডানপ্রান্তে জায়গা করে নেওয়ার লড়াই করবেন। ধারণা করা হচ্ছে ফ্লামেঙ্গোর দানিলো শুরুতে থাকবেন।

তারই ক্লাব সতীর্থ অ্যালেক্স সান্দ্রো খেলবেন বাম দিকে। সেন্টারে থাকবেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও মারকুইনোস। মাঝমাঠে আক্রমণের ডানপ্রান্তে থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডার পাকেতা। বামদিকে আরেক আগ্রাসী মিডফিল্ডার ম্যাথিউস কুনহা। একটু সামনের দিকে খেলবেন রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। সেন্টার মিডফিল্ডে দেখা যেতে পারে কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েসকে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

ব্রাজিল আনচেলোত্তির নির্দেশিত ৪-৪-২ ফরমেশনে খেলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কুনহা বাম দিকে ও পাকেতা ডান দিকে নেমে এসে খেললে ভিনি ও রাফিনহা আরও স্বাধীনভাবে খেলতে পারবেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন; দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; লুকাস পাকেতা, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD