লেবাননে হিজবুল্লাহর গুলিতে ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ জুন) রাতে হিজবুল্লাহর গানম্যানের গুলিতে তার প্রাণ যায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিজ্ঞাপন
নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, গতকাল রাত ২টার দিকে তাদের সেনাদের একটি দল দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ানের একটি গ্রামে প্রবেশ করে। ওই সময় তাদের টার্গেট করে হিজবুল্লাহর এক গানম্যান। এতে ক্যাপ্টেন হাজুত প্রাণ হারান। আরেক সেনা সামান্য আহত হন।
বিজ্ঞাপন
আহত ওই সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ওই গানম্যানকে খুঁজে বের করতে অভিযান এবং বিমান হামলা চালায়।
বিজ্ঞাপন
চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। শুরুতে ইসরায়েল এই যুদ্ধবিরতির শর্ত মানতে অনীহা দেখালেও পরে ইরানের কঠোর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে তা মেনে নিতে বাধ্য হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








