জার্মানিতে বন্দুক হামলায় ৫ জন নিহত

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) শহরের একটি যুব কেন্দ্রের কাছাকাছি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য বা এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, শহরের কেন্দ্রস্থলের একটি যুব কেন্দ্রের কাছে হঠাৎ করেই গুলির ঘটনা ঘটে, এতে কয়েকজন হতাহত হন।
বিজ্ঞাপন
এদিকে স্টাডে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরিসরের অভিযান চলছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি সেবা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এই শহরে।
সূত্র: ডয়চে ভেলে








