ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৩৩৪২

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন, আর এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দেশজুড়ে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
বিজ্ঞাপন
সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৬টি ভবন আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৯০টিরও বেশি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে, ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগের পর থেকে মোট ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে অন্তত ১৭ হাজার ৩৪৫ জন মানুষ বাসস্থান হারিয়ে অস্থায়ী আশ্রয়ে অবস্থান করছেন।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
তথ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৮২০ জন আহত ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী ক্যাম্পও চালু করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই দুই কম্পনের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।
বিজ্ঞাপন
ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করে চললেও নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।








