২৫০ বছর মাটির নিচে পুঁতে রাখা আইফোন কি আদৌ চলবে?

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আমেরিকা২৫০’ টাইম ক্যাপসুলে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স সংরক্ষণ করা হয়েছে। ২০৭৬ সালে মাটির নিচ থেকে এই ক্যাপসুলটি উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফোনটির ‘নোটস’ অ্যাপে বিভিন্ন ডিজিটাল তথ্য ও স্মারক সংরক্ষণ করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে—আড়াই শতাব্দী পর মাটি থেকে তুলে আনলে ফোনটি কি তখনও সচল থাকবে?
বিজ্ঞাপন
ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এত দীর্ঘ সময় পর ফোনটি কার্যত অচল অবস্থায় পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, মাটির নিচে দীর্ঘদিন থাকার ফলে এর হার্ডওয়্যার এবং ব্যাটারি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘ সময়ের ব্যবধানে স্বাভাবিকভাবেই কার্যক্ষমতা হারায়। ফলে ২৫০ বছর পর ব্যাটারিতে চার্জ ধরে রাখার কোনো সম্ভাবনাই থাকবে না।
এ ছাড়া নির্দিষ্ট সময় পর পুরোনো মডেলের জন্য সফটওয়্যার সহায়তা বন্ধ করে দেওয়া অ্যাপলের নিয়মিত নীতির অংশ। ফলে কোনোভাবে হার্ডওয়্যার টিকে গেলেও কোম্পানির সার্ভার ও সফটওয়্যার সহায়তা ছাড়া ফোনটি আনলক বা ব্যবহার করা অত্যন্ত কঠিন হবে। একই সঙ্গে ভবিষ্যতে বর্তমানের চার্জার, বিদ্যুৎ ব্যবস্থা বা সংযোগ প্রযুক্তি আদৌ থাকবে কি না, সেটিও বড় প্রশ্ন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত দিক থেকে এমন একটি স্মার্টফোন সংরক্ষণ খুব বেশি বাস্তবসম্মত না হলেও এটি বর্তমান যুগের প্রযুক্তি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ভবিষ্যতের মানুষের কাছে মূল্য বহন করবে।
অনেকের ধারণা, আড়াই শতাব্দী পর এই স্মার্টফোন হয়তো ব্যবহারযোগ্য প্রযুক্তি নয়, বরং অতীতের ডিজিটাল যুগের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেই বিবেচিত হবে।
বিজ্ঞাপন
প্রায় ৯০০ পাউন্ড (প্রায় ৪০০ কেজি) ওজনের এই টাইম ক্যাপসুলে শুধু আইফোন নয়, যুক্তরাষ্ট্র সরকারের তিনটি শাখা ও ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন ছবি ও নথি, পুয়ের্তো রিকোর একটি স্টেইনলেস স্টিলের জপমালা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বাক্ষর করা একটি পকেট সংবিধানও সংরক্ষণ করা হয়েছে।
সূত্র: ফোর্বস, সি-নেট








