Logo

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার শঙ্কায় ৬ কোটি মানুষ

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৫:১১
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার শঙ্কায় ৬ কোটি মানুষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ছয় কোটি মানুষ আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। কয়েকদিনের তীব্র দাবদাহের পর এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। চার স্তরের সতর্কতার মধ্যে সেখানে তৃতীয় স্তরের বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের দক্ষিণ-পূর্বাঞ্চলেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ তিন ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও মোট বৃষ্টিপাত আট ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুরো নিউইয়র্ক সিটি মেট্রোপলিটন এলাকায় বন্যা সতর্কতা কার্যকর রয়েছে। ব্রুকলিন ও কুইন্সে ইতোমধ্যে এক থেকে দুই ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে আকস্মিক বন্যার জরুরি সতর্কতাও জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ফিলাডেলফিয়া অঞ্চলের ২৫ লাখের বেশি বাসিন্দার জন্য একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর ফিলাডেলফিয়ার লেমন হিল পার্কসহ কয়েকটি এলাকায় ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিওবার্তায় নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বেজমেন্ট বা ভূগর্ভস্থ কক্ষে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ জার্সির ওশেন টাউনশিপে শক্তিশালী ঝড়ের আঘাতে একটি শপিং মলের ছাদের অংশ ধসে পড়ে। সে সময় ভবনটিতে ২৭ জন অবস্থান করলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। মনমাউথ কাউন্টির শেরিফ মাইকেল সোরেন্টিনো জানান, দুজন সাময়িকভাবে আটকে পড়লেও পরে নিরাপদে উদ্ধার করা হয় এবং কেউ আহত হননি।

বিজ্ঞাপন

বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন বিমানবন্দরে ৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখে। ওয়াশিংটন ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।

ঝড়ের আগে অঞ্চলজুড়ে তীব্র দাবদাহ বিরাজ করছিল। এরপর রোববার রাতে ওকলাহোমা থেকে কানেকটিকাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঝড়ে প্রায় আট লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল জানান, ঘণ্টায় প্রায় ৮০ মাইল বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ফলে এখনও বহু মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে নিউ জার্সিতে সাম্প্রতিক দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির স্বাস্থ্য কমিশনার ড. রেনার্ড ওয়াশিংটন জানান, নিহতদের অনেকের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও মিশিগানেও লাখো মানুষ এখনও বিদ্যুৎ সংযোগ ছাড়াই দিন কাটাচ্ছেন।

সূত্র: এবিসি নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD