ভারত নামের ছোট দেশ এখন আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও এখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্ধুদের একটি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রবিবার সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ভারত নামের একটি ছোট দেশও এখন আমাদের বন্ধু। সেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে এবং আমরা সেখান থেকে অসাধারণ সমর্থন পাচ্ছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জে.ডি. ভ্যান্স বলেছিলেন, ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সম্মান করা। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিশ্বে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র। এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই নেতানিয়াহু ভারতের প্রসঙ্গ তোলেন।
বিজ্ঞাপন
নেতানিয়াহু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভারতের মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন। তার ভাষায়, ফেসবুকে ভারতের ব্যবহারকারীদের কাছ থেকে বিপুল সাড়া মিলছে।
ভ্যান্সের বক্তব্য প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়াও তাদের বহু আন্তর্জাতিক বন্ধু রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশ ইসরায়েলের উন্নত সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামরিক প্রযুক্তিতে সহযোগিতা নিতে আগ্রহী।
তার দাবি, অনেক দেশের শীর্ষ নেতা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সামরিক অভিজ্ঞতা, সাইবার সক্ষমতা এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নেতানিয়াহু আরও বলেন, সাইবার প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। তাই আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সম্পর্ক বাইরে থেকে যতটা সীমিত মনে হয়, বাস্তবে তা নয়।
সূত্র: দ্য হিন্দু








