Logo

তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উদ্দেশ্য কী?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৬:৪৪
তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উদ্দেশ্য কী?
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই সোমবার (৬ জুলাই) এই সফর শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

সফরের আগে এক বিবৃতিতে মোদী জানান, তিন দেশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনার মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর হবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নয়াদিল্লির সম্পৃক্ততা জোরদার হবে। একই সঙ্গে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সফরকালে তিন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।

বিজ্ঞাপন

ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ‘অ্যাক্ট ইস্ট’ নীতির বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি ভারতের অঙ্গীকার আরও দৃঢ় হবে।

ইন্দোনেশিয়া আসিয়ানের একটি প্রভাবশালী সদস্য এবং ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার। অন্যদিকে প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, শিক্ষা ও কোয়াড জোটের মাধ্যমে অস্ট্রেলিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত সহযোগীতে পরিণত হয়েছে। একইভাবে বাণিজ্য, কৃষি, উদ্ভাবন ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে নিউজিল্যান্ড।

‘অ্যাক্ট ইস্ট’ ভারতের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি, যার লক্ষ্য পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, কৌশলগত, নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করা।

বিজ্ঞাপন

এই নীতির প্রধান উদ্দেশ্যগুলো হলো—

আসিয়ানভুক্ত দেশসহ পূর্ব এশিয়ার বাজারে ভারতের অর্থনৈতিক উপস্থিতি বাড়ানো। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নৌ-নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। সড়ক, রেল, বন্দর ও ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সংযোগ সম্প্রসারণ। শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারত ১৯৯০-এর দশকে ‘লুক ইস্ট’ নীতি গ্রহণ করেছিল। পরে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার সেটিকে আরও সক্রিয় ও কৌশলগত রূপ দিয়ে ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে রূপান্তর করে।

বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD