চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা এবং তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত প্রতিবেশী অঞ্চলের সব ধরনের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।
একই ব্রিফিংয়ে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতার প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয় এবং সেগুলো নিয়মিত পর্যালোচনার আওতায় থাকে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তিস্তা নদী-সংক্রান্ত প্রকল্পে ভারতের অবস্থান বাংলাদেশকে ইতোমধ্যেই জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণের সময় সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি ও চলমান অগ্রগতি বিবেচনায় রাখা হবে।
গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিজ্ঞাপন
এদিকে, ভারত এ প্রকল্পকে নিজেদের কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে চীনের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা পারস্পরিক উন্নয়ন ও অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং তা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।
সূত্র: এএনআই








