ইরানকে ‘চিরতরে শেষ’ করার হুমকি ট্রাম্পের

ইরান যদি তাকে গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে ইরানকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ধরনের কঠোর হুমকি দেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে অর্থাৎ আমাকে গুপ্তহত্যা করে বা গুপ্তহত্যার চেষ্টা করে তাহলে এ পদক্ষেপ নেওয়া হবে!
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে।
গালিবাফ বলেন, নিজেদের নিরাপত্তা ও দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার প্রস্তুতি ইরান কখনোই বন্ধ করেনি। যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে—এমন আশঙ্কা মাথায় রেখেই ইরান পূর্ণাঙ্গ প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চলমান সংঘাতের অবসান ঘটানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিশ্বের সবাইকে বুঝতে হবে, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনোই সমাপ্তি ঘটবে না।








