Logo

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে সিএনএনের চাঞ্চল্যকর তথ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই, ২০২৬, ১২:৩৫
ইরানের পরমাণু স্থাপনা নিয়ে সিএনএনের চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের স্পষ্ট আলামত দেখা গেছে। শনিবার (১১ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্গঠনের কাজ শুরু করেছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ধারণা পাওয়া যাচ্ছে। সিএনএন ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চিত্রে এমন ইঙ্গিত মিলেছে যে, ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই এই স্মারক লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে পারচিনের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুন ও জুলাই মাসে ধারণ করা সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, দৃশ্যমান কার্যক্রম দেখে মনে হচ্ছে, ইরান ওই স্থাপনাটি মেরামত ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তার ভাষ্য, হামলার ফলে তৈরি হওয়া বড় বড় গর্তের ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো হয়েছিল। পরে কয়েক সপ্তাহের মধ্যে, সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই সেই ঢাকনা সরিয়ে সেখানে জাল বসানো হয়। একই সঙ্গে আশপাশে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে, যা পুনর্নির্মাণ কার্যক্রমের ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, এসব ট্রাক থেকে ধারণা করা হচ্ছে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে।

পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। কারণ, চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD