Logo

মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই, ২০২৬, ১৮:৩৪
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দেওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতি এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে। এতে সাবেক আমির ও ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে জ্বালানি-সমৃদ্ধ দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করে। আন্তর্জাতিক অঙ্গনেও কাতারের অবস্থান শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার শাসনামলে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়। পাশাপাশি পৌরসভা নির্বাচনের সূচনা এবং নারীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হয়।

বর্তমানে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে কাতারের কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তৃত। ২০২২ সালে দেশটি সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে, যা আন্তর্জাতিক অঙ্গনে কাতারের মর্যাদা আরও বৃদ্ধি করে।

২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। সে সময় শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD