Logo

ট্রাম্প বললেন হরমুজ প্রণালি খোলা, ইরান বলল না

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই, ২০২৬, ২০:৫২
ট্রাম্প বললেন হরমুজ প্রণালি খোলা, ইরান বলল না
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে। রবিবার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং ইরানের এ নৌপথ নিয়ন্ত্রণের সক্ষমতা নেই।

তবে এ বক্তব্যের পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ওমান উপকূলে একটি জাহাজে নতুন করে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে।

ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির নৌবাহিনীর লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংস্থাটি জানায়, জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার রাতে তিনি প্রাণ হারান।

ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD