Logo

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই, ২০২৬, ১৩:২৫
যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা তাদের পরিচালিত ড্রোন হামলায় ধ্বংস হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত ড্রোন অভিযানের মাধ্যমে হিমার্স লঞ্চার এবং এর ক্ষেপণাস্ত্র বহনকারী পডগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতিতে ছিল এবং সেই কারণেই অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, ওই হামলায় তিনজন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ তথ্যের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলাগুলোতে এবং ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলায় স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানির একটি সমুদ্রভিত্তিক তেল উত্তোলন প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করেনি কুয়েত।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD