Logo

যাত্রীবাহী বাসে নারীকে যৌন হয়রানি, চড় মারার ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই, ২০২৬, ১৯:৩৪
যাত্রীবাহী বাসে নারীকে যৌন হয়রানি, চড় মারার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় একটি যাত্রীবাহী বাসে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। ঘটনার সময় অভিযুক্তকে চড় মারেন ভুক্তভোগী। বাসের সিসিটিভিতে ধারণ হওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেওরি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বাসে বসে থাকা দুই তরুণীর একজনের পাশে গিয়ে সন্দেহজনকভাবে দাঁড়ান। পরে তিনি প্যান্টের চেইন খুলে অশালীন আচরণ করেন এবং বাসে অন্য যাত্রী থাকা সত্ত্বেও নিজেকে বিবস্ত্র করার চেষ্টা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার গোপনাঙ্গ দিয়ে তরুণীর কাঁধ স্পর্শ করার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই নারী তাকে চড় মারেন। প্রতিবাদের মুখে অভিযুক্ত দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। এ ঘটনায় বাসে থাকা অন্য যাত্রীরাও হতবাক হয়ে পড়েন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেওরি পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হওয়ায় এ ঘটনায় এখনও এফআইআর (FIR) নিবন্ধন করা হয়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জনসমক্ষে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করায় ভুক্তভোগী নারীর প্রশংসাও করেছেন অনেকে।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ, আপনার সাহসকে ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেন, ‘মেয়েটি অত্যন্ত সাহসী। এ ধরনের বিকৃত মানসিকতার মানুষকে ভয় না পেয়ে প্রতিবাদ করা উচিত।’

বিজ্ঞাপন

এ ঘটনার পর ভারতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যৌন হয়রানির ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD