Logo

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৯:৪২
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যাবাসনের মতো বিষয় সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার আওতায় পড়ে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। জানা গেছে, বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি নিরাপদ স্থানে রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতে অবস্থানের প্রায় দুই বছর পার হয়েছে তার। এ সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়সীমার কথাও উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD