ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকভিত্তিক ‘ইসলামিক রেসিস্ট্যান্স’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটির প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে ১০ মিলিয়ন ডলার দেওয়া হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই অর্থ সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এছাড়া যে ব্যক্তি বা গোষ্ঠী এই কাজটি করবে, তাদের ক্ষেত্রেও পুরস্কারের ঘোষণা প্রযোজ্য হবে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তোলে এবং বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেয়। সেখানে তারা নিজেদের অবস্থানের পক্ষে নানা দাবি তুলে ধরে এবং প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ চুক্তির পরও ইরানে দফায় দফায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানে টানা সাত রাত ধরে তাদের অভিযান চলছে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
বিজ্ঞাপন
শুক্রবারের হামলার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান আরও বিস্তৃত সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার দাবি, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: মিডল ইস্ট মনিটর








