Logo

তেহরানে নতুন বিলবোর্ডে কফিনবন্দি ট্রাম্প ও তার পরিবার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ২০:৪৪
তেহরানে নতুন বিলবোর্ডে কফিনবন্দি ট্রাম্প ও তার পরিবার
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে নতুন একটি বিলবোর্ডে মার্কিন পতাকায় মোড়ানো কফিনের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের ছবি প্রদর্শন করা হয়েছে। বিলবোর্ডটিতে ফার্সি ভাষায় ‘রক্তের বদলে রক্ত’ স্লোগানও ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের জ্বলন্ত পটভূমির সামনে তৈরি ওই বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি তার পাঁচ সন্তান—ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবিও রয়েছে।

এটি দ্বিতীয়বারের মতো তেহরানে ট্রাম্পকে কেন্দ্র করে এমন বিতর্কিত বিলবোর্ড স্থাপন করা হলো। এর আগে রাজধানীর ইনকিলাব চত্বরে আরেকটি বিলবোর্ডে কফিনে শায়িত ট্রাম্পের একটি প্রতীকী ছবি প্রদর্শন করা হয়েছিল।

ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বার্তা প্রচারে রাজধানীর গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানগুলো ব্যবহার করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বাড়ার পর তেহরানের বিভিন্ন ব্যস্ত এলাকায় যুদ্ধ, বিপ্লব ও আদর্শিক বার্তাসংবলিত বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের ভালিয়াসর স্কয়ারের এসব দেয়ালচিত্র ও বিলবোর্ড ডিজাইন করেছে ‘ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন’ নামের একটি প্রতিষ্ঠান, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে প্রকাশিত এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে এবং দায়ীদের শাস্তি এড়ানোর সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হামলা চালাতে সক্ষম হয়, তাহলে আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কঠোর সামরিক প্রতিক্রিয়ার নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ইরানের লক্ষ্যবস্তু হিসেবে রয়েছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য বৃহত্তর সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অতিরিক্ত রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে নতুন সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: এনডিটিভি, অ্যাক্সিওস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD