Logo

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ২০:১০
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ বিরোধী দলের আরও কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সেখানে অবস্থান নেন কংগ্রেস নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সিজেপির বিক্ষোভে পুলিশের অভিযানের প্রতিবাদ জানাতেই কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা হলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে পুলিশ হস্তক্ষেপ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে জোরপূর্বক আটক করে।

এনডিটিভির তথ্যমতে, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে সরিয়ে নেওয়ার সময় তার নাক থেকে রক্ত বের হতে দেখা যায়।

এর আগে সোমবার সিজেপির কর্মী-সমর্থক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব সরকারকে দিতে হবে। তার অভিযোগ, দেশের তরুণদের ভবিষ্যৎ বিপন্ন করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD