আপনার সন্তান হলেও কি মারতেন, পুলিশের কাছে প্রশ্ন তরুণীর

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে এক তরুণীর আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোমবার যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার আয়োজন করে সিজেপি। কর্মসূচিতে শিক্ষার্থী ও সমর্থক মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
এই পরিস্থিতির মধ্যেই এক তরুণী বিক্ষোভকারী এক নারী পুলিশ সদস্যের সামনে হাত জোড় করে কান্নায় ভেঙে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ম্যাম, আপনাদের সন্তান যদি এখানে থাকত, তাহলেও কি এভাবে লাঠিপেটা করতেন? আমরাও তো আপনাদের সন্তানের মতো।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানাচ্ছেন এবং সহিংসতা বন্ধের অনুরোধ করছেন। পরে উপস্থিত কয়েকজন তাকে শান্ত করার চেষ্টা করেন। এরপর পুলিশ তাকে ভিড় থেকে নিরাপদে সরিয়ে নেয়।
‘সৌরভ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার অনেকে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন।
বিজ্ঞাপন
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “তাদের চোখ ও কথার মধ্যেই গভীর বেদনা ফুটে উঠেছে।” আরেকজন লেখেন, “পুলিশের এতটা কঠোর হওয়া উচিত নয়। এরা দেশের ভবিষ্যৎ। তাদের হাসিখুশি থাকতে দিন, কাঁদাবেন না।”
সূত্র: আনন্দবাজার পত্রিকা








