Logo

অমিত শাহ ও ধর্মেন্দ্রের পদত্যাগ দাবিতে এবার উত্তাল ভারতের পার্লামেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই, ২০২৬, ১৪:৪৪
অমিত শাহ ও ধর্মেন্দ্রের পদত্যাগ দাবিতে এবার উত্তাল ভারতের পার্লামেন্ট
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের পর এবার একই দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পার্লামেন্ট। বুধবার (২২ জুলাই) সকালে কংগ্রেসের সংসদ সদস্যরা পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের সংসদ সদস্যরা কালো পোশাক পরে পার্লামেন্টে এসে ভবনের ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেসের সঙ্গে বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

সরকারবিরোধী এ বিক্ষোভে সমাজবাদী পার্টির (এসপি) সাংসদরাও কালো স্কার্ফ পরে অংশ নেন। দলটির প্রধান অখিলেশ যাদবও এর আগে মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। পরে কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও পুলিশ আটক করেছিল।

বিজ্ঞাপন

বিরোধী দলগুলোর অভিযোগ, নিট (NEET) পরীক্ষার বিতর্ক এবং রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়নের ঘটনা নিয়ে সরকারকে সংসদে জবাব দিতে হবে। এ দাবিতে তারা পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে সরকার ও পুলিশের ভূমিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলগুলোর অবস্থান—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরই কেবল এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

কংগ্রেসের সংসদ সদস্য পবন খেরা বলেন, ‘প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে। এত শিক্ষার্থীর ওপর লাঠিচার্জের পর এখন আলোচনা করে কী হবে? তাঁকে পদত্যাগ করতেই হবে।’

এদিকে এনডিটিভির সূত্র জানিয়েছে, বিরোধী দলগুলোর দাবির পর সরকার সংসদের উভয় কক্ষে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্পিকার বিতর্ক কোন নিয়মে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD