Logo

ককরোচ জনতা পার্টির আন্দোলন, অবশেষে মুখ খুললেন মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ২২:০৮
ককরোচ জনতা পার্টির আন্দোলন, অবশেষে মুখ খুললেন মোদি
ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের বিষয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশের সরকারি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন এনডিএ জোটের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যুবসমাজের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

গত মে মাসে অনুষ্ঠিত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর জেরে মোদি সরকারের তৃতীয় মেয়াদে বড় ধরনের রাজনৈতিক চাপের সৃষ্টি হয়েছে। সোমবার দিল্লিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে হতাশা থেকে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবি জানিয়েছেন।

বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হন। চাকরির সংকট ও ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে মোদি দাবি করেছেন, অনিয়মের খবর পাওয়ার পরই সরকার দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুনঃপরীক্ষা আয়োজন করে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আপাতত সংসদমুখী কর্মসূচি স্থগিত রাখলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD